আলমগীর মানিক | ০৯:২৭ পিএম, ২০২৪-০৯-২১
আলমগীর মানিক
কোনো প্রকার উস্কানী ছাড়াই পাহাড়ে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে পার্বত্য চট্টগ্রামে উপজাতীয়দের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর ডাকে ৭২ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচীর কারনে অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে আটকে পড়েছে অন্তত প্রায় দেড় হাজার পর্যটক।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার মিসেস শিরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাহাড়ের চলমান পরিস্থিতিতে সাজেকে ১৫শ’র মতো পর্যটক আটকে পড়েছে। তারা সকলেই সুস্থ এবং নিরাপদেই রয়েছে জানিয়ে ইউএনও বলেন, আমরা সার্বক্ষনিকভাবে তাদের ব্যাপারে খোঁজ রাখছি।
পরিস্থিতি যদি আগামী কাল শান্ত হয় তাহলে এসকল পর্যটকদের নিরাপদে পৌছে দেওয়া হবে।
স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানাগেছে, মূলত পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের সংগঠন প্রসিতপন্থী ইউপিডিএফ এর আধিপত্য বেশি হলো খাগড়াছড়ি হয়ে সাজেক পর্যন্ত।
এই রুটেই তাদের ডাকা চলমান ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচী সমর্থনে পিকেটিংয়ে দীঘিনালা টু বাঘাইহাট রুটে অন্তত ৬টি স্থানে রাস্তা-ব্রীজ ও কালভার্টের ক্ষতিসাধন করে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
খাগড়াছড়ি জিপগাড়ির লাইনম্যান মো. ইয়াছিন আরাফত জানান, শুক্রবার সকাল ও দুপুর মিলে ১১৫টি জিপ গাড়ি ও ৫০ থেকে ৫৫টির মতো সিএনজি সাজেকে প্রবেশ করে। সেসব গাড়িগুলো আটকা রয়েছে।
তিনি জানান, ইউপিডিএফ’র অবরোধের কারণে সড়কের বিভিন্ন জায়গায় আগুন দেয় অবরোধকারীরা। বেইলি সেতুগুলো থেকে পাটাতন খুলে নেয়া হয়েছে। এ অবস্থায় পর্যটক গাড়ি চলাচল করা ঝুঁকিপূর্ণ। তাই সমিতির পক্ষ থেকে কোনো গাড়ি সাজেক থেকে এখনো ফেরেনি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited